1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরের দুই মোটরসাইকেল চোর রৌমারীতে আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক :

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের অভিযানে রাজিবপুর উপজেলার দুই মোটরসাইকেল চোরকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন – রাসেল মিয়া (৩৬), পিতা জেল হক, সাং বদরপুর, রাজিবপুর। সবুজ মিয়া (২৬), পিতা আব্দুল মালেক, সাং মরিচাকান্দী আশ্রয় কেন্দ্র, রাজিবপুর।

এ ঘটনায় আরও দুইজনের নাম পাওয়া গেছে তারেক রহমান (৪০), পিতা মৃত ইনসান আলী, সাং রাজিবপুর স’মিল সংলগ্ন। জসিম উদ্দিন, পিতা বাহিবুর রহমান, সাং উত্তর বদরপুর আশ্রয় কেন্দ্র।

তারা চারজনই রাজিবপুর থানার অন্তর্ভুক্ত বাসিন্দা।

পুলিশ জানায়, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু সাইদ এর একটি ১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে রৌমারী থানা পুলিশের সহযোগিতায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং ঢাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন বর্তমানে রৌমারী থানায় পুলিশের হেফাজতে রয়েছে। অপর দুই আসামি আত্মগোপনে আছে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!