1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরী সড়কের বেহাল দশা: দুর্ভোগে জনসাধারণ, দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আয়নালের ঘাট থেকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে কচাকাটা, মাদারগঞ্জ, বল্লভেরখাস, চার লুচনী ও নায়কের হাট এলাকা থেকে নদী পার হয়ে যারা নাগেশ্বরী শহরে যাতায়াত করেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়কের এই অব্যবস্থাপনার প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) আয়নালের ঘাট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থী, রোগী, কর্মজীবীসহ সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।

মানববন্ধনে বক্তৃতা দিতে গিয়ে মোঃ ফেরদৌস (প্রভাষক, ইংরেজি) বলেন, “এই রাস্তাটি শুধু নাগেশ্বরী নয়, আশপাশের বহু মানুষের একমাত্র যাতায়াতের পথ। দিনের পর দিন ভাঙাচোরা রাস্তায় চলাফেরা করে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।”

পরে মানববন্ধন থেকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সিব্বির আহমেদ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ইউএনও আশ্বাস দিয়ে বলেন, “সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, এটি কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!