1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মামস ওয়েলফেয়ার ট্রাস্ট দুস্থ ফিস্টুলা রোগীদের মাঝে পুনর্বাসন সহায়তায় গরু প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ দুর্জয় হাসান, কুড়িগ্রাম সংবাদ 

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মামস ওয়েলফেয়ার ট্রাস্ট দুস্থ ফিস্টুলা রোগীদের মাঝে পুনর্বাসন সহায়তায় গরু প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) থানার বল্লভেরখাষ ইউনিয়নের পাড়েরভিটা গ্রামের ৩ জন দুস্থ ফিস্টুলা রোগীদের মাঝে গরু বিতরন করা হয়। ঢাকার মগবাজারস্থ মামস ওয়েলফেয়ার ট্রাস্ট ও মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ প্রফেসর ও প্রধান নির্বাহী পরিচালক প্রফেসর সায়েবা আক্তার (একুশে পদক প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত গরু বিতরণ করেন প্রকল্প ম্যানেজার শ্রী নিতাই চন্দ্র কর্মকার।
বিতরন শেষে মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ ও ফিস্টুলা ফউন্ডেশন এর যৌথ উদ্যেগে ফিস্টুলা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রশ্রাব ঝরা (ভিভিএফ), মাসিকের রাস্তা দিয়ে অনবরত পায়খানা ঝরা (আরভিএফ), মাসিকের রাস্তা দিয়ে জরায়ু নিচে নেমে আসা (প্রলাপস্), বাচ্চা হতে গিয়ে মাসিকের রাস্তা ছিড়ে যাওয়া (কমপ্লিট পেরিনিয়াল টিয়ার), মাসিকের রাস্তা সরু হয়ে পাওয়া (ভ্যাজাইনাল স্টেনোসিস), ফিস্টুলার হোক অবসান- নিশ্চিত হোক নারীর সম্মান, সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা বিষয়ে অবহিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!