1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় ১১৯ জনের জিপিএ-৫ পাসের হার ৯২.৬৩ শতাংশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজটির মোট ৫৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৩ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬৭ জন এবং মানবিক বিভাগে ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে কেউ জিপিএ-৫ পায়নি।

এই ফলাফলের মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজ জেলাভিত্তিকভাবে প্রথম স্থান অর্জন করেছে।

কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন,

“যারা পরীক্ষায় পাস করেছ, সবাইকে আন্তরিক অভিনন্দন। আর যারা জিপিএ-৫ পেয়েছ, তাদের আত্মতুষ্টিতে না থেকে ভর্তি পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে হবে। অতীতে জিপিএ-৫ না পেয়েও অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নজির স্থাপন করেছে। তাই যারা এবার জিপিএ-৫ পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর যারা ফেল করেছ, তারা তিন দিন বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু কর।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!