1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

দিনাজপুর বোর্ডে পাসের হার কমে ৫৭.৪৯%, শূন্য পাস কলেজ বেড়ে ৪৩টি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার ৪৩টি কলেজ থেকে কেউ পাস করেনি। ২০২৪ সালের ফলাফলে শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি। এই ৪৩টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮২ জন। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী কতজন তা জানা যায়নি।

এসব কলেজের মধ্যে নীলফামারী জেলার ১০টি, কুড়িগ্রাম জেলার ৯টি, দিনাজপুর জেলার ৪টি, ঠাকুরগাঁও জেলার ৬টি, লালমনিরহাট জেলার ৫টি, রংপুর জেলার ৪টি, গাইবান্ধা জেলার ২টি ও পঞ্চগড় জেলার ৩টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল 

নিশ্চিত করেন।

এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যাও।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!