1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত ২২ প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ২২ জন প্রধান শিক্ষককে জাঁকজমকপূর্ণভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে জেলা শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে তাঁদের বরণ করে নেন বর্তমান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটির আয়োজন করে কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ) মোঃ আমিনুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী এবং পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার এবং সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ আখতার।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ২২ জন প্রধান শিক্ষককে একটি করে জায়নামাজ, একটি বই এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!