কুড়িগ্রাম প্রতিনিধি:
“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম এর আয়োজনে এবং দাতা সংস্থা সাইটসেভার্সের সহযোগিতায় মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর-এর বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ডা. আরিফুর রহমান (কনসালটেন্ট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র), মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার এ. এন. ফয়জুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, সদস্য সচিব এস. এম. আশরাফুল হক রুবেল, সাইটসেভার্সের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ লাবিবুল ইসলাম, এফাদ প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, ফ্রেন্ডশিপের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, টেকনিক্যাল সুপারভাইজার মোছাঃ উম্মে সালমা বেগম, ফিজিওথেরাপিস্ট ইমরান খান ও মনিটরিং অফিসার হেলাল উদ্দিন ফরাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ (সাদা ছড়ি) বিতরণ করেন।
Leave a Reply