কুড়িগ্রাম প্রতিনিধি:
“পরিষ্কার হাত, সুস্থ জীবন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় কুড়িগ্রাম বিজয় স্তম্ভ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিফাত মেহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এবং বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের জেলা কো-অর্ডিনেটর মো. আবদুস ছালাম প্রমুখ।
বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশুরা যেন ছোটবেলা থেকেই নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস করে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে।
Leave a Reply