1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন হলের রোভার স্কাউটের গ্রীন রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.শামীম আহসান , অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. মনিরুজ্জামান মুন, ইউনিট লেভেল কর্মকর্তা মাহমুদা মুন্সী, প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, “রোভার স্কাউটরা যে কাজ করে, তা শুধু দায়িত্ব নয়- সমাজের প্রতি এক মহৎ অবদান। ভর্তি পরীক্ষার সময় রোদের মধ্যে দায়িত্ব পালনের মধ্য দিয়েই তোমরা দায়িত্ববোধের প্রমাণ দিয়েছো। সমাজের জন্য কাজ করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা কোনো অর্থে মাপা যায় না। রোভার স্কাউট হিসেবে তোমরাই দেশের ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, “এই অভিজ্ঞতা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও নিরাপত্তায় তোমরা ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা খুবই ইন্টার‌্যাকটিভ ও দায়িত্বশীল। তাদের দাবির প্রেক্ষিতে পাবনা রেড ক্রিসেন্টের সহযোগিতায় তাঁবু হস্তান্তর সম্পন্ন হয়েছে। রোভার স্কাউটরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে যে নিষ্ঠার সঙ্গে কাজ করে, তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে রোভার স্কাউট গ্রুপকে একটি প্রজেক্টর প্রদান করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে ড. জিন্নাত রেহানা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!