1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

রৌমারীতে চোরদের আটক করে আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে সন্দেহভাজন চোরদের আটক করতে গিয়ে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ওই গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরির পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়ে যায়। ফলে তিন ঘণ্টা ধরে গাড়িটি ওই গ্রামে আটকা পড়ে থাকে। পরে থানা থেকে পুলিশ গিয়ে খোঁজাখুঁজি করে পাশের একটি জঙ্গল থেকে চাবিটি উদ্ধার করে।

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম বলেন, ‘চুরির অভিযোগে সন্দেহভাজন আটকদের আনার সময় দেখতে পায় পিকআপ ভ্যানের চাবি চুরি হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে চাবিটা পাওয়া যায়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!