1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের কৃষক মাঠ দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্নতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে SACP-RAINS প্রকল্পের আওতায় ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের একটি মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানুর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের মূল উদ্দেশ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে লাভজনক ও টেকসই খাতে পরিণত করা। এর মাধ্যমে কৃষকরা শুধুমাত্র উৎপাদন নয়, বরং পরিকল্পিত বিপণন ও আর্থিক ব্যবস্থাপনার দিকেও মনোযোগী হচ্ছেন।

বক্তারা আরও জানান, SACP-RAINS প্রকল্পের আওতায় ফার্মার’স ফিল্ড স্কুলের ৩০ জন কৃষক-কৃষাণীকে মোট ১৩টি সেশনে উচ্চমূল্য ফসল উৎপাদন, মূল্য সংযোজন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, ফসলের রোগবালাই দমন, আর্থিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার। পরে অতিথিরা কৃষি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!