1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের যুব নেতৃত্ব বিকাশ কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা ও নেতৃত্ব গড়ে তুলতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। মঙ্গলবার (১৪ অক্টোবর) মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়ন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সংগঠন ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, নেতৃত্ব বিকাশ ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠনের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ নেন।

দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন, এমজেএসকেএস-এর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন।

বক্তারা বলেন, যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি তাদের সংগঠিত ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দিনব্যাপী কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!