1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

রৌমারীতে বিজিবির অভিযানে ১০২ পিস ভারতীয় ইয়াবাসহ দুই জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)-এর অধীনস্থ রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার, ১৩ অক্টোবর, উপজেলার ব্যাপারীপাড়া নামক স্থান থেকে ভারতীয় ইয়াবা ১০২ পিস এবং দুটি বাটন মোবাইলসহ দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মনোয়ারুল ইসলাম (২৭), পিতা মৃত তসলিম উদ্দিন এবং মো. নূর আলম (৩৯), পিতা মৃত আ. রহমান (নয়ামিয়া)। উভয়ের গ্রাম হাজীপাড়া, পোস্ট থানা হাট, থানা চিলমারী, জেলা কুড়িগ্রাম। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিদের রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!