1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, চাকরির জাতীয়করণ ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে  উপজেলার কলেজ মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

প্রতিবাদ সভায় সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  আমজাদ হোসেন, ভুরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক কাজিম উদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে গত রোববার ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী শুরু করে। শিক্ষক-কর্মচারীদের সেই কর্মসূচীতে পুলিশ হামলা চালায়। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়। শিক্ষকদের সাথে রাষ্ট্রের এমন আচরণ নিন্দনীয়। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সভায়  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশ গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!