1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

জকসু বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের বিষয়ে আগামী সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জকসু সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এবিষয়ে জকসু নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন জানান, আগামী সোমবার মন্ত্রণালয়ে জকসু নিয়ে বৈঠক হবে। এখানে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেখানে জবি থেকে নীতিমালা সংশ্লিষ্ট কমিটির দুজন প্রতিনিধি থাকবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর জবিতে এ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এরআগে, গত মঙ্গলবার (৭ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!