1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

কুড়িগ্রাম সদরের আলোরচরে নৌকা খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আলোরচরে নৌকা খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে আলোরচর সংলগ্ন দুধকুমার নদীতে নৌকা বাইচের ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণা নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খেলা দেখতে আসা দর্শকদেরও কেউ কেউ তাতে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ঘোগাদহ ইউনিয়নের আলোরচর ও যাত্রাপুর ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের অন্তত ৬ জন আহত হন।

স্থানীয়রা জানান, মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন মৎস্যজীবীরা বিনোদনের অংশ হিসেবে যৌথভাবে এই নৌকা বাইচের আয়োজন করেছিলেন। এতে তারা নিজেদের মাছ ধরার ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করেন।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর সংঘর্ষে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফায়েত হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকা দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!