1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে বিতর্ক উৎসব শুরু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র পৃষ্ঠপোষকতায় বিতর্কই একজন শিক্ষার্থীর মেধাবিকাশের সর্বোত্তম উপায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মডারেটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী মহিলা মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

সভায় ডা: মেফতাউল ইসলাম মিলন বলেন, আজ আমরা উপজেলার শিক্ষার্থীদের যুক্তিবোধ, মেধা ও বাগ্মিতা বিকাশের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। আশা রাখছি তারা এটিকে কাজে লাগিয়ে জেলা উপজেলা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে।

পরে তিনি নাহিদ হাসান প্রিন্স কে আহ্বায়ক ও খোরশেদ আলম লিমন কে সদস্য সচিব করে ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাব’র আনুষ্ঠানিক সূচনা করেন।

আয়োজকরা জানান, ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশের মাধ্যমে এখন থেকে প্রতিমাসে স্কুল ও কলেজ পর্যায়ে আলাদা আলাদা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখার পাশাপাশি নিজের মেধা যাচাই ও যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।

বিতর্ক প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!