1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে মমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মমিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের বিলে নৌকায় করে শাপলা ফুল তুলতে যায়। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় সে। পরে দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বন্ধুদের সঙ্গে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায় মমিন। স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!