1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

রৌমারীতে বিএসএফের হাতে আটক ১০ বছরের শিশুকে ৩ ঘণ্টা পর ফেরত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া ১০ বছরের শিশু নিজাম উদ্দিনকে পতাকা বৈঠকের মাধ্যমে তিন ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে ফেরত দেয় বিএসএফ।

বিজিবি, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন তার বন্ধুদের সঙ্গে ১০৬৩-৬৪নং মেইন পিলারের মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডের একটি গাছ বাগানে খেলছিল। এ সময় ভারতীয় মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরে টহলরত বিজিবি সদস্যরা বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে শিশুটিকে ফেরত চায়। প্রায় তিন ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশুটিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ধৃত শিশু নিজাম উদ্দিন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের জমিউল হকের ছেলে। সে নতুনবন্দর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।

রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শিশুটি ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রৌমারী সদর কোম্পানি কমান্ডারের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!