1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

টিসিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সিভিল সার্জন, কুড়িগ্রাম।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুহাইমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “টিকাদানের মাধ্যমে টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষায় এই টিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।”

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রমের উদ্দেশ্য, সময়সূচি ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সব উপজেলা, স্কুল ও কমিউনিটি পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও সফলভাবে টিকা প্রদান নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, গ্যাভি, পাথ, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। #

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!