1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জুলাই-৬ হলের সমস্যা সমাধানে হল প্রভোস্টের পরিদর্শন ও মতবিনিময় ‎

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, ‎পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ পর্যালোচনার লক্ষ্যে হল পরিদর্শনে যান প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে তিনি  হলের প্রতিটি ফ্লোর ও ডাইনিং ঘুরে দেখেন। এ সময় হলের সকল কর্মকর্তা, কর্মচারীও উপস্থিত ছিলেন। প্রভোস্ট প্রতিটি ফ্লোরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ও সমস্যাগুলো নোট করে নেন।
‎
‎হল প্রভোস্টের পরিদর্শনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো: হাসিফুল ইসলাম বলেন, “প্রভোস্ট স্যার আজকে আমাদের রুমে এসে খোঁজ নিয়েছেন। আমরা স্যারকে আমাদের সমস্যাগুলোর কথা বললাম। স্যার আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যাগুলো সমাধান হবে।”
‎
‎পরিদর্শন শেষে প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা যেন কোনো সমস্যায় না থাকে সেই চিন্তা থেকেই আমি আজকে প্রতিটি ফ্লোর পরিদর্শন করেছি এবং তাদের সমস্যাগুলো নোট করে নিয়েছি। শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নয়নের বিষয়ে মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের সাইকেল ও বাইক রাখার গ্যারেজ নির্মাণ ও খেলার মাঠ নির্মাণ করবো। শিক্ষার্থীরা যাতে শীত মৌসুমে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলতে পারে সে বিষয়ে কাজ করছি। আশা করছি এই মাসের আমরা কাজ শুরু করতে পারবো। আমরা ইতিমধ্যেই ডাইনিংয়ে একটি ফ্রিজ প্রদান করেছি এবং লাগলে আরেকটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওয়াই-ফাই সুবিধা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।”
‎এসময় তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
‎

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!