1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে বন্দর প্রকল্পের পরিত্যক্ত হাউজের পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে বন্দর নির্মাণ প্রকল্পের আওতাধীন একটি পরিত্যক্ত ও অরক্ষিত পানির হাউজে পড়ে মো. শামিম মিয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয় শামিম। একপর্যায়ে সে বন্দর নির্মাণ প্রকল্প এলাকায় চলে যায় এবং অসাবধানতাবশত খোলা পানির হাউজে পড়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ওই হাউজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনও সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা নেই। বন্দর নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা।

নিহতের পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকল্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্দর নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!