1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উদযাপনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজ। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং নারী ও শিশুরা এতে অংশ নেন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি — প্রেরণা চিসিম, মমিন হোসাইন, বেলগাছা যুব সংগঠন, দিশারী যুব ফোরাম, দুর্বার তারুণ্যের যুব ফোরামসহ অন্যান্য সংগঠনের সদস্য মালতি রানী, ফারহানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমেই কন্যাশিশুর ক্ষমতায়ন সম্ভব।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে সহযোগিতা করে বিভিন্ন সংস্থা — World Vision Bangladesh, FRIENDSHIP, RDS Bangladesh, Good Neighbors Bangladesh, এবং SOLIDARITY।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!