1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

ডেঙ্গু জ্বরে জবির সাবেক শিক্ষার্থী সানজিদার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একবছর আগে তার মাস্টার্স শেষ হয়। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।

এবিষয়ে তার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন সানজিদার জ্বর আসতো, যেতো। একই সাথে বিগত কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল থেকে আজ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়। এসময় সানজিদার বিদেহী আত্মার জন্য দোয়ার কথাও বলেন তাজ।

সানজিদার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
####

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!