1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সংযোগ নেই, তবু বিদ্যুৎ বিল! রৌমারীতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিদ্যুৎ সংযোগ না থাকলেও বিল আদায়ের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে। সংযোগবিহীন দোকানে এক ব্যবসায়ীর হাতে ২৫০ টাকার পরিবর্তে সাড়ে ৩ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারে। মঙ্গলবার (৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, তিনি টাপুরচর বটতলা মোড়ে একটি ভাড়া দোকানে মনোহারি পণ্যের ব্যবসা করেন। তার দোকানের বিদ্যুৎ সংযোগ জুন মাসে বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয়। পরে জুলাই-আগস্ট মাসের দুই মাসের বকেয়া ৫০০ টাকা পরিশোধ করেন। কিন্তু সংযোগ না থাকা সত্ত্বেও সেপ্টেম্বর মাসে তার নামে ৩,৫০০ টাকার বিদ্যুৎ বিল আসে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে কোনো সংযোগ নেই। রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে দোকান চালাই। তবুও ৬০ ইউনিট ব্যবহারের বিল দেখিয়ে ৩,৫০০ টাকা চাওয়া হয়েছে—আমরা কেমন দেশে বাস করছি?”

স্থানীয় দোকান মালিক মো. জাকির হোসেনও অনুরূপ অভিযোগ করে বলেন, “মিটার পরিবর্তন ও নতুন সংযোগের জন্য আবেদন করার পরও বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা হয়রানি করছেন। তারা বলে দেন, পুরনো বিল না দিলে নতুন সংযোগ দেওয়া হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “এলাকায় ঘন ঘন লোডশেডিং, সচল মিটারকে অচল দেখানো, ব্যবহৃত ইউনিটের সঙ্গে বিলের অমিল, আর লো ভোল্টেজের পরিবর্তে হাই ভোল্টেজের বিল—এসব এখন নিয়মিত ঘটনা।”

স্থানীয় বিল বিতরণকারী কর্মী জানান, “সাইফুল ইসলামের দোকানে সত্যিই কোনো সংযোগ নেই। আমি শুধু অফিস থেকে পাঠানো বিল তার হাতে পৌঁছে দিয়েছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক মিটার রিডার বলেন, “মাঠপর্যায়ের গাফিলতির কারণেই এমন ভুল বিল তৈরি হতে পারে। সম্ভবত ওই দোকানে সংযোগ ও মিটার রিডিং সঠিকভাবে রেকর্ড হয়নি।”

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে এমন হয়ে থাকলে দোকান মালিক আমার কাছে এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!