1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাণীটি মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গন্ডারটিকে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদ চরে আটকে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের বনাঞ্চলে বন্যা দেখা দেয়। এতে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় নদীর পানিতে গাছের গুঁড়ি, মৃত গরু, সাপ ও মাছ ভেসে আসতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় মৃত গন্ডারটিও ভেসে আসে।

নদীপাড়ের বাসিন্দারা মৃত গন্ডারটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা এবং উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সেটি অন্যত্র সরানো সম্ভব নয়। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে গর্ত করে সেখানেই পুঁতে ফেলতে। এছাড়া যাদুঘরের প্রতিনিধিরা হাড়গোড় সংগ্রহ করবেন।”

যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, “গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাসের মধ্যে পচন প্রক্রিয়া শেষ হলে এর হাড়গোড় সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে। এটি শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!