1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে  কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সুলতানা আফরুজা আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, এন সি পি প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সাবেক বৈষম্য বিরোধী  নেতা নয়ন মিয়া নাহিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন, অফিস সহকারি সিরাজুল ইসলাম।

বক্তারা বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা , শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!