1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে ১৬৫ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ এক মা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার নাগদাহ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জোবেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জমিরন বেগম (৫৮)-এর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ছেলে নুর আমিন ভুট্টো-এর কাছ থেকে ৯৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১,২০০ টাকা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!