1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীর অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন কর্তৃক সফলভাবে সম্পন্ন হলো ফ্রী মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

তারেক খান মজলিশ তারা, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে অবস্থিত অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই মহৎ উদ্যোগে প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় ১০০ এরও অধিক মানুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয়ের সুযোগ পান। এমন ফ্রী স্বাস্থ্যসেবা পেয়ে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন বাদল সরকার, সাইদুল ইসলাম ও আদম আলী। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ আহমেদ, রোকনুজ্জান রোকন, সজিব আহমেদ, ক্বারী আবু বক্কর, গোলাম মোস্তফা ও শুভ আহমেদ।

ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ছাইদুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার।
মোঃ বেলাল শেখ, পরিচালক, প্রত্যাশা প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার।
মোঃ নুরুজ্জামাল সরকার, পরিচালক, উম্মেষ প্রি-ক্যাডেট স্কুল, ফুলবাড়ী।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ জব্বার আলী।

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: মাঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠু। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, সমাজসেবার অংশ হিসেবে ভবিষ্যতে তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!