1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামের ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে জেলা ক্রীড়া অফিস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের বিস্ময় বালক ক্ষুদে ক্রিকেটার মোহাম্মদ ঈসার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস।

সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ঈসাকে নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা ক্রীড়া অফিস তার সহযোগিতার উদ্যোগ নেয়। সোমবার বিকেলে ঈসা ও তার পরিবার জেলা ক্রীড়া অফিসে গেলে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন তার হাতে ফুল ও পূর্ণাঙ্গ ক্রিকেট সামগ্রীর সেট তুলে দেন।

প্রদত্ত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল— দুটি ব্যাট, ছয়টি বল, তিনটি হেলমেট, তিন জোড়া প্যাড, ছয়টি স্ট্যাম্প, দুটি ব্যাটিং গ্লাভস ও একটি ফুটবল।

জেলা ক্রীড়া অফিসের এ সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে ঈসার বাবা আমিনুর রহমান বলেন,

“সন্তানের খেলার প্রতি আগ্রহ থেকেই ইউটিউব দেখে ব্যবসার ফাঁকে সকাল-বিকেল নিজে প্রশিক্ষণ দিচ্ছি ছেলেকে। আমার স্বপ্ন, সে একদিন জাতীয় দলের হয়ে খেলবে। জেলা ক্রীড়া অফিসের সহায়তা আমাদের অনুপ্রেরণা আরও বাড়িয়েছে। ক্রীড়া কর্মকর্তার কাছ থেকে ক্রিকেট বিষয়ে নতুন ধারণাও পেয়েছি।”

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন বলেন,

“সামাজিক যোগাযোগমাধ্যমে ঈসার খেলা আমার নজর কেড়েছে। সে একজন সম্ভাবনাময় খেলোয়াড়। যথাযথ প্রশিক্ষণ পেলে সে অনেক দূর যেতে পারবে। তৃণমূল পর্যায়ের এমন প্রতিভাবান খেলোয়াড়দের পাশে জেলা ক্রীড়া অফিস সবসময় থাকবে।”

তিনি আরও জানান, বিকেএসপিতে ঈসার ভর্তি প্রক্রিয়ায়ও জেলা ক্রীড়া অফিস প্রয়োজনীয় সহযোগিতা করবে।

মাত্র দুই বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ দেখিয়ে আসছে মোহাম্মদ ঈসা। বাবা আমিনুর রহমান ও মা মারুফা খাতুনের দুই ছেলের মধ্যে ছোট ঈসা। সীমিত সামর্থ্যের মধ্যেও পিতা-পুত্রের এই ক্রিকেটযাত্রা এখন কুড়িগ্রামবাসীর অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!