1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারী বন্দরে হচ্ছে না ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র সর্বশেষ পর্বের চিত্রায়ণ হয়েছে এবার কুড়িগ্রামে। চারদিনব্যাপী জেলার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে শুটিং সম্পন্ন করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত ও তার টিম।

জানা গেছে, ঐতিহ্যবাহী চিলমারী বন্দর এলাকায় অনুষ্ঠানটি মঞ্চস্থ করার পরিকল্পনা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।

হানিফ সংকেত বলেন, “গত চারদিনে কুড়িগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আমরা ধারণ করেছি। চিলমারীতেও কিছু অংশ ধারণ করা হয়েছে। তবে বন্দরের দৃশ্যমান অবকাঠামো না থাকায় সেখানে মূল মঞ্চায়ন করা সম্ভব হয়নি।”

এবারের ‘ইত্যাদি’ মূলত মজলুম জননেতা মওলানা ভাসানীকে কেন্দ্র করে সাজানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মঞ্চায়ন হবে ভাসানীর জন্মস্থান ভুরুঙ্গামারীর গোপালপুর গ্রামে অথবা ধরলা নদীর পাড়ে।

অনুষ্ঠানে ভাসানীর সংগ্রামী জীবন ও কর্মের ওপর একটি বিশেষ ডকুমেন্টারি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও ‘ইত্যাদি’ টিম চিত্রায়ণ করেছে ধরলার পাড়, সোনাহাট স্থলবন্দরসহ কুড়িগ্রামের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। গানের অংশে গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক ভাওয়াইয়া সংগীত, বিশেষ করে জনপ্রিয় গান ‘ওকি গাড়িয়াল ভাই…’।

চরাঞ্চলের মানুষের জীবন ও সংগ্রাম নিয়েও থাকছে একটি পৃথক আয়োজন। তবে হানিফ সংকেত জানিয়েছেন, চিলমারীর ঐতিহ্য ও সম্ভাবনাকে কেন্দ্র করে ভবিষ্যতে তিনি একটি পৃথক ইত্যাদি পর্ব নির্মাণের পরিকল্পনা করছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!