1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সাড়ে তিন বছরের ঈসা কুড়িগ্রামের ক্ষুদে ক্রিকেট তারকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম বাবু

বয়স সবে সাড়ে তিন বছর। এই বয়সে যেখানে শিশুরা দুনিয়াজোড়া দুষ্টুমিতে মেতে থাকে, সেখানে ছোট্ট ঈসার ধ্যানজ্ঞান যেন কেবল ক্রিকেট। বাবার কোলে চড়ে প্রতিদিন মাঠে যায়। হেলমেট, প্যাড, গ্লাভস ও পোশাকে যেন পুরোদস্তুর এক পেশাদার ক্রিকেটারের ছাপ। বয়স কম হলেও ব্যাট-বলে তার পরিপক্কতা দেখে যে কেউ অবাক হতে বাধ্য—কখনো ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছে, আবার কখনো বল হাতে দেখাচ্ছে দুর্দান্ত দক্ষতা।

জানা গেছে, কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট ক্রিকেটার মোহাম্মদ ঈসার ক্রিকেটের প্রতি আগ্রহ দুই বছর বয়স থেকেই। সন্তানের এমন আগ্রহ দেখে তার বাবা তাকে ক্রিকেট অনুশীলন করাতে থাকেন নিজেই। এখন তার খেলা দেখে বিস্মিত স্থানীয়রা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ মাঠ। এখানেই ছোট্র শিশু মোহাম্মদ ঈসা তার বাবার সাথে ক্রিকেট অনুশীলন করে থাকেন। বৃষ্টি বাদলের দিন পরিষদের বারান্দায় চলে অনুশীলন। সাড়ে তিন বছরেরে ঈসা ইতোমধ্যে রপ্ত করেছেন ব্যাটিংয়ের কলা কৌশল। ব্যাট হাতে কখনো হাঁকান ছক্কা আবার কখনো মারেন চার। শুধু ব্যাটিং নয় সমানতালে করতে পারেন বলও। এরই মধ্যে লেগ স্পিনের ঘূর্ণি দেখাতে শুরু করেছেন। তার খেলা দেখে আনন্দিত পথচারী থেকে এলাকাবাসী সবাই। ঈসা মাঠে নামলেই ভিড় বেড়ে যায় মাঠের চারপাশে। এলাকাবাসীর আশা ঈসা একদিন বড় ক্রিকেটার হবে।

ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আমিনুর রহমান নিজে কখনো ক্রিকেট না খেললেও ছেলের আগ্রহ দেখে তাকে নিয়মিত অনুশীলন করাচ্ছেন। সামান্য আয়ের মধ্যে থেকেই ক্রিকেট সামগ্রী কিনে দিচ্ছেন তিনি। তার ইচ্ছা ছেলে বড় হয়ে নামকরা ক্রিকেটার হবে। ঈসার বাবা আমিনুর রহমান বলেন,সন্তানের খেলার প্রতি আগ্রহ থেকেই ইউটিউব দেখে ব্যবসার ফাঁকে সকাল-বিকাল প্রশিক্ষণ দিচ্ছি ছেলেকে। আমার সন্তানকে জাতীয় দলের খেলোয়াড় বানানোর জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। সে যেন দেশের হয়ে সুনাম বয়ে আনতে পারে। আর জেলা ক্রীড়া অফিসের এ সহযোগিতা পেয়েছি। এতে আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে।

স্থানীয় আলামিন মিয়া বলেন, ঈসার খেলা দেখলাম শিশুটি খুব ভালো খেলেন। শিশুটি খেলার সুযোগ পেলে জাতীয় দলে খেলতে পারবে। এতে এলাকার সুনাম অর্জন করবে। কেদার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাসেদ বলেন ,ছোট্ট এই শিশুর ক্রীড়া নৈপুন্যকে বাস্তবে রূপ দিতে ভবিষ্যতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ওই এলাকায় একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে ঘরে ঘরে ঈসার মতো প্রতিভাবান খেলোয়ার তৈরি হবে।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন জানান,সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিভাবান শিশু ঈসার খেলা আমার নজর কেড়েছে। সে একজন সম্ভাবনাময় খেলোয়াড়। তাকে ক্রিকেট কোচের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারলে অনেক ভালো করবে বলে আশা করি। এসব তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পাশে জেলা ক্রীড়া অফিস সবসময় থাকবে। তিনি আরও জানান, বিকেএসপিতে ঈসার ভর্তির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তথ্যসূত্র:মমিনুল ইসলাম বাবু(ঢাকা পোস্ট )

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!