1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলকুড়ি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে শতাধিক প্রবীণকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীর, প্রবীণ প্রতিনিধি সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,

“পরিবারে প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরেই এই পৃথিবীতে এসেছি। প্রবীণরা যেন অবহেলার পাত্র না হন, সেদিকে সবার খেয়াল রাখা উচিত— কারণ আমরাও একদিন প্রবীণ হবো।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!