1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, কুড়িগ্রামে নতুন করে জলাবদ্ধতা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ৩টার দিকে কাউনিয়া পয়েন্টে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অন্যদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারসহ জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর দুই তীরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে রোপা আমন, সবজি, মাসকালাইসহ বিভিন্ন ফসলি জমি নিমজ্জিত হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২২৭ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। এর মধ্যে রোপা আমন ৯৮৭ হেক্টর, শাকসবজি ১৯১ হেক্টর এবং মাসকলাই ৪৯ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, যদি বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তবে রোপা আমনসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন,

ভারি বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলায় পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবারসহ ৪২৪ টন চাল ও ১৪ লাখ টাকা রয়েছে। আমাদের খাদ্য পর্যাপ্ত মজুত রয়েছে। আপাতত কোনো সমস্যা হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!