কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এনামুল হক (২৮) নামে এক যুবকের বাড়ি থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে এনামুল হকসহ একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়াকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply