1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি তুলতে গিয়ে দুধকুমার নদে ব্যবসায়ী নিখোঁজ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ভারত থেকে ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে এক ধান ব্যবসায়ী দুধকুমার নদে নিখোঁজ হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মেহেরুন্নেসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তিনি বেরুবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর থেকে উজানের ঢলে দুধকুমার নদে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে আসতে থাকে। নদীর পাড়ের অনেকেই সেগুলো সংগ্রহ করতে শুরু করেন। সোমবার সকালে মনসুর আলীও গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, তবে দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন ডিউটি অফিসার মেহেরুন্নেসা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!