কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা বকশি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এছাড়া রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নং দফা অনুসারে সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি এবং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় সর্বদা প্রস্তুত।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে উক্ত ইউনিয়নের প্রায় চার শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
Leave a Reply