1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষিত থাকলেও অবিরাম বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

দুপুরে সংগঠনের জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!