1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাদ্রাসার কাছাকাছি পৌঁছার পর আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “বাবলু নামে এক মাদ্রাসাপড়ুয়া শিশুর বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলেন, বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া প্রাণহানি এড়ানোর একমাত্র উপায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!