নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম সংবাদ
“শিক্ষকতায় নৈতিকতা, প্রযুক্তির সমতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রোববার সকালে এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা।
রাজারহাট বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে এবং ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন,
উপজেলা একাডেমিক কর্মকর্তা আয়েশা সিদ্দিকা,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ,
প্রধান শিক্ষক মকবুল হোসেন, গোলজার হোসেন, একেএম আক্তারুজ্জামান এবং
ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা বলেন,
“প্রযুক্তির এই যুগে শিক্ষকদের নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞান অপরিহার্য। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. তাহাজ্জত হোসেন।
Leave a Reply