রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটের সাংবাদিকদের সংগঠন রাজারহাট সাংবাদিক ফোরাম-এর ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে ফোরামের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃত্বে তারেকুর রহমান ও সোহেল রানা।
নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো: তারেকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার মো: সোহেল রানা।
এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর মো: এনামুল হক সরকার এবং দৈনিক আজকের জনবাণী-এর মো: নজির হোসেন।
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন
মো: হামিদুল ইসলাম, মো: আব্দুল হাকিম সবুজ, মো: বেলাল হোসেন, মো: আতাউর রহমান, মো: জাহিদ হাসান, মো: আশিকুর ইসলাম, মো: রোকনুজ্জামান রোকন, মো: দুলাল মিয়া, মো: রাকিবুল হাসান, মো: পলাশ হাসান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মো: হামিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য মো: জাহিদ হাসান। সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, রাজারহাটের সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় এই ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে গঠনমূলক সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply