1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

চরবাসীর জীবনমান উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রামের দুধকুমার নদীর পূর্বপাড়ে নদী ভাঙন রোধ এবং একটি পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর টেপাকুটি গ্রামে দুধকুমার নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে কচাকাটা চর উন্নয়ন কমিটি

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস চঞ্চলসহ নদীভাঙন কবলিত এলাকার শতাধিক বাসিন্দা।

বক্তারা বলেন, দুধকুমার নদীর পূর্বপাড়ে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাট থেকে কেদার ইউনিয়নের বালাবাড়ি পর্যন্ত নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বছর বছর নদীভাঙনে জমি-জায়গা ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা, কিন্তু স্থায়ী কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, চরাঞ্চলের উন্নয়ন, জীবনমানের উন্নতি, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ মৌলিক অধিকার নিশ্চিতে পৃথক চর মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি। তারা দ্রুত এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!