1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

বজ্রপাত রুখতে কুড়িগ্রামে তাল বীজ রোপণ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট এলাকায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে তাল বীজ রোপণ কর্মসূচি পালন করেছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ

শনিবার টগরাইহাট বাজার থেকে ঈদগাঁও মাঠের পাশ দিয়ে আমতলা পর্যন্ত সড়কের দু’ধারে এবং ঈদগাঁও মাঠের চারপাশে তাল বীজ রোপণ করা হয়। এতে স্থানীয় বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকরা জানান, তালগাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এর উচ্চতা ও দৃঢ় কাঠামোর কারণে বজ্রপাত সরাসরি মাটিতে নামিয়ে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগের মাধ্যমে টগরাইহাট থেকে আমতলা পর্যন্ত এলাকা আরও সুরক্ষিত ও সবুজ হয়ে উঠবে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মন্ডল তারা ও এটম মন্ডল। তাদের আহ্বানে সাড়া দিয়ে অংশ নেন শান্ত পাটোয়ারী, ডিউক মন্ডল, লিটন আহমেদসহ এলাকার অসংখ্য তরুণ। সক্রিয়ভাবে বীজ বপনে অংশ নেন সোহেল, জিয়া, রুদ্র, বিপুল, মুন্না, রাকিব, রিয়াদ, আলিফ, অন্তর, রনি, সিহাব, সীমান্ত, আঙ্গুর, আসিফ ও মাহিন।

স্বেচ্ছাসেবী সামাজিক কর্মী তারেক খান মজলিশ তারা বলেন, “তালগাছ আগামী প্রজন্মের জন্য আমাদের উপহার হয়ে থাকবে। মানুষের জীবন, প্রকৃতি ও বন্যপ্রাণীর কল্যাণে আমরা যে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, তা ভবিষ্যতে আশীর্বাদ হয়ে ফিরুক।”

স্থানীয় পরিবেশপ্রেমী মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন জনহিতকর কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!