1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে প্রায় ৫ কোটি টাকার ফসলহানি, ক্ষতির মুখে প্রান্তিক কৃষকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার প্রান্তিক কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি বিভাগের তথ্যানুসারে, বন্যার পানিতে ডুবে গেছে ১ হাজার ১৩৭ হেক্টর জমির রোপা আমন ধান, ১৫০ হেক্টর জমির শাক-সবজি এবং ৫৯ হেক্টর জমির মাসকলাই। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে ১৫০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় দুই হাজার জন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, অসময়ের বন্যায় তাদের বছরের সব ফসল নষ্ট হয়ে গেছে। ফলে তারা এখন সরকারি সহায়তার অপেক্ষায়।

সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী কৃষক এরশাদ আলী বলেন, “এ বছর আমন ধান রোপণের সময় বৃষ্টি ছিল না। তাই সেচ দিয়ে জমি তৈরি করে আমন রোপণ করি। কয়েক দিন পর হঠাৎ বন্যার পানি এসে আমার ১ বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে। এখনো জমিতে পানি জমে আছে, কী করব বুঝতে পারছি না।”

আরেক কৃষক তাজুল ইসলাম বলেন, “আমারও রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নামায় এখন জমিতে মাসকলাই ছিটিয়েছি। সরকার যদি ক্ষতিগ্রস্তদের সহায়তা করে, তবে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারব।”

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানি দ্রুত নেমে যাওয়ায় ক্ষতি কিছুটা কম হয়েছে। তারপরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহায়তা দেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!