1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

কাশফুলের সমারোহে কুড়িগ্রামে পর্যটনের সম্ভাবনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন

কাশফুল ঘাসজাতীয় একধরনের বহু বর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Saccharum spontaneum, ইংরেজি নাম Kans grass। ধান, গম, কাউন, ইক্ষু, বাঁশ প্রভৃতি ফসলের মতোই এটি Poacea গোত্রের অন্তর্ভুক্ত। যদিও উচ্চতায় কাশফুল তিন মিটার পর্যন্ত বাড়তে পারে, তবুও এটি বিশ্বের সবচেয়ে বড় ঘাস নয়। তবে রূপে-গুণে কাশফুল কোনো অংশেই কম নয়। ইউরোপের রোমানিয়া থেকে আগত এই উদ্ভিদ এখন বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

নদী ও চরবাসীর জীবনের গল্প:

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ১৬টি নদ-নদী, আর নদীর বুকে রয়েছে প্রায় ৪২০টিরও বেশি চর। বর্ষাকালে এই নদীগুলোর পানির প্রবাহে চরাঞ্চলের মানুষ বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবারকে বছরে একাধিকবার বাড়িঘর বদলাতে হয়, ফসল-গবাদি পশু ভেসে যায়, এমনকি প্রিয়জনের কবরও নদীগর্ভে বিলীন হয়। এ এক দুঃসহ জীবনযাত্রা। তবুও নদী মানুষের জন্য আশীর্বাদও বটে – উর্বর জমি, তাজা মাছ, দুধ, শাকসবজি এবং জীবিকার নানা সুযোগ এনে দেয়।

কাশবন ঘিরে নতুন পর্যটন সম্ভাবনা:

দীর্ঘদিন অবহেলিত কুড়িগ্রাম এখন পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। শরৎকালে নীল আকাশের নিচে মাঠজুড়ে সাদা কাশফুলের সমারোহ সৃষ্টি করে অনন্য নৈসর্গিক দৃশ্য। এসব কাশবন এখন শত শত পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, সামান্য উদ্যোগ নিলেই কাশফুলভিত্তিক এই প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। পর্যটনকেন্দ্র গড়ে উঠলে কর্মসংস্থান হবে, স্থানীয় সংস্কৃতি ও পরিবেশও বিশ্ব দরবারে পরিচিতি পাবে।

অর্থনীতিতে কাশফুলের অবদান:

কাশফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এর রয়েছে বহুমুখী ব্যবহার। কুড়িগ্রাম ও লালমনিরহাট মিলে প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকার কাশফুল উৎপন্ন হয় (সূত্র: দ্য ডেইলি স্টার)।

  • বাসস্থান : ঘরের চালের ছাউনি, ফসলের বেড়া, পানের বরজে ব্যবহার।
  • জ্বালানি : শুকনো কাশ গ্রামীণ দরিদ্র মানুষের জন্য সস্তা জ্বালানি।
  • পশুখাদ্য : গরু, ছাগল ও মহিষের খাবার, বিশেষত শুকনো মৌসুমে।
  • হস্তশিল্প : কাশের কান্ড দিয়ে ঝাড়ু, দড়ি, টুপি, ব্যাগ, মাদুর ইত্যাদি তৈরি হয়, যা দেশ-বিদেশে সমাদৃত।
  • ঔষধি গুণ : আয়ুর্বেদ মতে কাশমূল পিত্তথলির পাথর নিরাময়, গায়ের দুর্গন্ধ দূরীকরণ ও ফোড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।
  • কাগজ শিল্প : কাশফুলের আঁশ কাগজ তৈরির জন্য উৎকৃষ্ট কাঁচামাল। স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে উঠলে কাগজ শিল্প সমৃদ্ধ হবে।
  • প্রকৃতি সংরক্ষণ : নদীর চর, বাঁধ ও তীর রক্ষায় মাটি দৃঢ় রাখে। মৌমাছি এসে মধু উৎপাদনেও সহায়ক।

সাহিত্য-সংস্কৃতিতে কাশফুল

বাংলা সাহিত্যেও কাশফুলের বিশেষ স্থান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান প্রমুখ কবির রচনায় শরতের প্রতীক হিসেবে কাশফুলের উল্লেখ আছে। শামসুদ্দীন আবুল কালামের কাশবনের কন্যা (১৯৫৪) উপন্যাসও এরই অনন্য দৃষ্টান্ত।

সম্ভাবনার হাতছানি:

অবহেলিত কুড়িগ্রাম যদি সঠিক পরিকল্পনায় কাশফুলকে কাজে লাগাতে পারে, তবে এখানকার মানুষ পাবে কর্মসংস্থান, আয় ও উন্নয়নের নতুন সুযোগ। কাগজ শিল্প, পর্যটন, পশুপালন, হস্তশিল্প – সবকিছু মিলিয়ে কাশফুল হতে পারে কুড়িগ্রামের স্বনির্ভরতার নতুন ভিত্তি।

লেখক: অধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!