1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশনের ২০ একর জমির হিসাব এখনো অজানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশনের প্রায় ২০ একর জায়গার সঠিক হিসাব এখনো জনসম্মুখে প্রকাশ না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

২০০৩ সালে নতুন রেলওয়ে স্টেশন চালু হওয়ার পর পুরাতন স্টেশন থেকে নতুন স্টেশন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুরাতন স্টেশন কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘ ২২ বছর ধরে এই স্টেশনের প্ল্যাটফর্ম ও ইয়ার্ড মিলিয়ে প্রায় ২০ একর জায়গা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার সুনির্দিষ্ট তথ্য নেই।

সূত্র জানায়, পুরাতন স্টেশনের প্রায় সাড়ে ১৭ একর জায়গা প্রায় ৩০ জনকে লিজ দেওয়া হয়েছে। তবে কারা এই লিজ নিয়েছেন এবং কী শর্তে জমি ব্যবহার করছেন—তা এখনো সাধারণ মানুষের কাছে অজানা থেকে গেছে।

সচেতন মহল অভিযোগ করছেন, কর্তৃপক্ষের অবহেলায় জমির প্রকৃত হিসাব এখনো সামনে আনা হয়নি। বিষয়টি নতুন নয়। এর আগেও কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু দৈনিক ইনকিলাবে ২০১৬ সালের ১৭ এপ্রিল “কর্তৃপক্ষের অবহেলায় কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন যাচ্ছে ভূমিদস্যুদের কব্জায়” শিরোনামে একটি কলামে এ বিষয়ে সতর্ক করেছিলেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ঘোষণা দিয়েছেন, দুই মাসের মধ্যে দেশের সব খাস জমির হিসাব নেওয়া হবে। এতে কুড়িগ্রামের মানুষ আশাবাদী হয়েছেন যে পুরাতন রেলওয়ে স্টেশনের প্রায় ২০ একর জমির সঠিক হিসাবও শিগগিরই প্রকাশিত হবে।

স্থানীয় সাংবাদিক আশির্বাদ রহমান বলেন, “এই জায়গাটির সঠিক হিসাব বের করে এলাকার জন্য একটি কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প চালু করা গেলে সরকারের রাজস্ব বাড়বে, আর বেকার মানুষও কাজ পাবে।”

স্থানীয়দের দাবি, পুরাতন রেলওয়ে স্টেশনের জমির সঠিক হিসাব দ্রুত প্রকাশ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হোক। তাদের বিশ্বাস, সঠিক উদ্যোগ নিলে এই জমি জেলার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!