1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানেরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানেরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!