1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা শাখা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সম্প্রতি সার ব্যবস্থাপনায় পরিবর্তনের যে পরিকল্পনার কথা কৃষি উপদেষ্টা জানিয়েছেন, তা বাস্তবায়িত হলে সার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। বর্তমানে সার ব্যবসায়ীদের বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল অর্থ অনাদায়ী রয়েছে। এর সঙ্গে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, শ্রমিক খরচ, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদ বেড়েছে, কিন্তু সারের কমিশন বাড়ানো হয়নি। তাছাড়া উৎসে ৫ শতাংশ কর ধার্য করায় ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবে।

সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ডভিত্তিক ডিলার নিয়োগসহ ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ পরিবর্তন আনা হলে সারের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!