1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ফুলবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ
ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা।

কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সাড়েপাঁচটায় উপজেলার আব্দুল্লাহ্ বাজারে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং কুটিচন্দ্রখানা ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু,যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন,ফুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না ও ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়দুল হকসহ আরো অনেক।

এ সময় বক্তারা বলেন, উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন হিন্দুদের পাশে সব সময় ছিল, শারদীয় দুর্গোৎসবের শান্তির পূর্ণভাবে উদযাপন করতে সব সময় উপজেলা বিএনপি পাশে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!