1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বৃত্তি নিশ্চিতকরণ ও জকসু নীতিমালায় নতুন দাবিতে ইউজিসিকে স্মারকলিপি জবি ছাত্রদলের

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর নীতিমালায় নতুন দাবী যুক্ত করা এবং আগামী অক্টোবর মাসের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের কাছে এ স্মারকলিপি জমা দেন।

ছাত্রদল জানায়, করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। এ পরিস্থিতিতে অক্টোবর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া জকসু নীতিমালায় বেশ কিছু সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব করে জবি ছাত্রদল। এগুলো হলো— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। একই সঙ্গে কোষাধ্যক্ষের পাশাপাশি অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে সেটি বাতিলেরও দাবি জানায় তারা।

স্মারকলিপি জমা দেওয়ার পর জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,
“শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে শিক্ষার্থীরা নানামুখী সমস্যায় পড়ছে। তাই অক্টোবর মাসের মধ্যেই যেন সবাই সম্পূরক বৃত্তি পায়, সে লক্ষ্যেই আমরা ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি জকসু নীতিমালায় যৌক্তিক সংশোধনের প্রস্তাবও দিয়েছি।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
“শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপই ছাত্রদল গ্রহণ করছে। অক্টোবরের মধ্যে সম্পূরক বৃত্তি বাস্তবায়নই এখন আমাদের মূল লক্ষ্য।”

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!